মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- আপডেট: ১২:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১৫

বাবু বিশ্বজিৎ বসু, স্টাফ রিপোর্টার মাগুরা :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে মাগুরা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক নোমানী ময়দানে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন:
জেলা প্রশাসন: মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সংসদ সদস্য: মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
পুলিশ প্রশাসন: মাগুরা জেলা পুলিশ সুপার আমজাদ মোল্লা।
জেলা পরিষদ: মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আলী আহমেদ।
স্বাস্থ্য বিভাগ: মাগুরা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহসীন উদ্দিন ফকির।
উপজেলা প্রশাসন: মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা রোকন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












