স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- আপডেট: ০৮:০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৫

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।Maps
বুধবার (২৫ মার্চ) দেওয়া এক চিঠিতে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারতের সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি। বছরের পর বছর ধরে সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, যা সীমান্তের উভয় পাশে নাগরিকদের বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।’
























