শিরোনাম:
ফেরিতে উঠতে গিয়ে বাস পড়ল পদ্মা নদীতে, উদ্ধার চলছে
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:৫৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকালে পাঁচটার দিকে ঘাটের ৩নং পন্টুনে এই দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সৌহার্দ্য পরিবহনের ওই বাসে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।
এই ঘটনায় অনেক যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযানে তাদের ডুবুরি টিম কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন; তবে অধিকাংশ যাত্রী নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়ে কাজে সহায়তা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
























