যশোরে ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবাসহ আটক-১
- আপডেট: ০৩:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ১২৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেলে কোতয়ালী মডেল থানার ইছালী ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এসআই বাবলা দাস ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. মাসুদ হোসেন ওরফে মাসুদ রানাকে (৩৭) সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত একটি পলিথিনে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাসুদ হোসেন যশোর কোতয়ালী মডেল থানার হাশিমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নওসের মোল্লা এবং মাতা আনজুরা বেগম।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






















