০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৪১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ৪৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ মার্চ ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ অগ্রভূলাট বিওপি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় WINCEREX সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা তৎপরতা ও টহল আরও জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: ৪১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ১২:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬