০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ৩০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো শহর। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকালে টেক্সাসের পোর্ট আর্থার শহরের পশ্চিমাঞ্চলে ভ্যালেরো শোধনাগারের একটি অংশে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে উঠে। এসময় শোধনাগার থেকে নির্গত কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলায় বাসিন্দাদের শঙ্কিত হয়ে পড়েন। এর ফলে কর্তৃপক্ষ পশ্চিম প্রান্তের বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ জারি করতে বাধ্য হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো গন্ধ ছড়িয়ে পড়েছে, যা সাধারণত সালফারের উপস্থিতিকে নির্দেশ করে।

জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে কোনো ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। শোধনাগারের ধোঁয়া পুরো আকাশ ঢেকে ফেলায় কর্মকর্তারা সারাদিন এলাকার বায়ুর মান পর্যবেক্ষণ করেছেন।

সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ভ্যালেরো এনার্জি কর্পোরেশনের একজন প্রতিনিধি জানিয়েছেন, শোধনাগারের সকল কর্মীর অবস্থান নিশ্চিত করা হয়েছে। টেক্সাস উপসাগরীয় উপকূল এবং টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত এই ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং এখান থেকে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেলের বেশি গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদিত হয়।

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট: ১১:৫০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬