হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামের পর যে ঘোষণা দিল ইরান
- আপডেট: ০৪:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার জবাবে পাল্টা হামরার পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাল নিযন্ত্রণ করছে ইরান। এতে বিশ্বে সরবরাহ ঘাটতির কারণে তরতর করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইতিমধ্যে ব্যারেল প্রতি দাম ১২০ ডলার ছুঁয়েছে।
এই আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিযরি করেছেন।
গতকাল রাতে নিজের মালিকানাধীন টুথ সোশালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে কোনো সতর্কতা ছাড়াই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে তেদবে তার বাহিনী।
এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২৫ শতাংশ জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। হরমুজ প্রণালিতে বর্তমান পরিস্থিতির জন্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই দায়ী বলে আসছে ইরান।
ট্রাম্পের আলটিমেটামের পর আজ রোববার (২২ মার্চ) ইরান ঘোষণা দিয়েছে, শত্রুদের জাহাজ ছাড়া অন্যান্য দেশের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে।
আজ রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় নিযুক্ত ইরানের দূত আলি মৌসাভি বলেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত তেহরান।
ইরানের দূত আরও বলেন, যেসব জাহাজের সঙ্গে ইরানের শত্রুদের কোনো সংশ্লিষ্টতা নেই, তারা সহজেই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। তবে অন্যান্য দেশের জাহাজকে ইরানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। অর্থাৎ আগে থেকে ইরানকে অবহিত করতে হবে।
ইরান কূটনীতিকে অগ্রাধিকার দেয় এবং তা এখনো অব্যাহত রয়েছে জানিয়ে আলি মৌসাভি বলেন, তবে তার আগে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে।


























