১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ মার্চ ২০২৬) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে অবৈধভাবে আনা ৫০টি শাড়ি, ৩টি কম্বল, ৭০৮টি চকলেট এবং ৬৮২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত পণ্যগুলোর মোট আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার ৯৫০ টাকা।

আটক করা এসব চোরাচালান পণ্য পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

আপডেট: ১১:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬