০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঈদের ৫ দিন আগেই বেতন-ভাতা ও বোনাস পেল বেনাপোল বন্দরের শ্রমিকরা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের মুখে হাসি ফোটাতে আগেভাগেই বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫।

রোববার (১৫ মার্চ-২০২৬) বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর-এর ১ নম্বর শেডে শ্রমিকদের মিটিং কক্ষে ইউনিয়নের উদ্যোগে এই বেতন ও ঈদ বোনাস বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

ইউনিয়নের নেতারা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ সময় শ্রমিকদেরও পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশা থাকে। তাই তাদের বেতন-ভাতা ও ঈদ বোনাস যথাসময়ে পরিশোধ করা হয়েছে।

তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব। শ্রমিকরাই দেশের শিল্প-কারখানা ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। শ্রমিকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক (২) মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, মো. ইছাহক, মো. জুলু, লিংকনসহ ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

এদিকে সাধারণ শ্রমিক সাহাদত হোসেন বলেন, ঈদের আগে বেতন ও বোনাস পেয়ে আমরা খুবই খুশি। এতে পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারব।
অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ঈদের ৫ দিন আগেই বেতন-ভাতা ও বোনাস পেল বেনাপোল বন্দরের শ্রমিকরা

আপডেট: ০৪:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬