বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব বেনাপোল’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০১:২৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ‘আমাদের প্রেসক্লাব বেনাপোল’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ রমজান (১৪ মার্চ ২০২৬) বিকেলে বেনাপোল সানরুফ রেস্টুরেন্ট মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে যে সৌহার্দ্য সৃষ্টি হয়েছে, তা প্রশংসার দাবিদার।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, মনিরুজ্জামান মনি ও আহম্মদ আলী শাহিন।
এছাড়া সুধী সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।





















