০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ক্রিস্টাল মেথ ও এলএসডিসহ প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা ও বেনাপোল সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল যশোর-বেনাপোল সড়কের নিমতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন ক্রিস্টাল মেথ (আইস) ও এলএসডি জব্দ করে। একই সঙ্গে চৌগাছার হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ১ দশমিক ৫০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ মিলিলিটার), ১৬৫ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া একটি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, তিনটি কম্বল, এক কেজি আমসত্ত্ব, ৯৬০টি বিভিন্ন ধরনের ওষুধ, পাঁচ হাজার ১২৫টি চকলেট এবং দুই হাজার ২৬২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।

অভিযানের সময় যশোরের চৌগাছা থানার গয়ড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে মামলার আলামত উইনসেরেক্স সিরাপসহ চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা ক্রিস্টাল আইস মেথ মামলার আলামত হিসেবে কোতোয়ালী মডেল থানায় জমা দেওয়া হয়েছে এবং অবৈধ চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ক্রিস্টাল মেথ ও এলএসডিসহ প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৮:১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬