০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

র‌্যাবের অভিযানে যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী ৯ দিন পর উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে অপহরণের শিকার ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে নয় দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১২ মার্চ ২০২৬) দিবাগত গভীর রাতে চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলমকে যশোর র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে চৌগাছা থানার খলশি গ্রামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়। সেখান থেকে হাত-পা বাঁধা ও বিধ্বস্ত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্তে কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে জাহাঙ্গীর আলমের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত (২ মার্চ ২০২৬) রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা তাকে জীবিত ফেরত দিতে জাহাঙ্গীরের মা ও স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেয়।

এদিকে অপহরণের কয়েকদিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর অগ্রগতি না হওয়ায় গত ৪-মার্চ বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন। ওই সংবাদ সম্মেলনের পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

র‌্যাবের অভিযানে যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী ৯ দিন পর উদ্ধার

আপডেট: ০৩:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬