যশোরে শহীদ পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার
- আপডেট: ০৫:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়াতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছে দেওয়া হয়।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুর ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে যশোর জেলার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চারজন পুলিশ সদস্যের পরিবারবর্গের কাছে আইজিপির পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
এ সময় তিনি শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ যশোর সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















