কাশিপুরে ডিবির অভিযানে ৭৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে শার্শা থানার কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি যশোরের এসআই শিবু মন্ডল। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম চৌগাছা-শার্শা গামী পাকা সড়কের ওপর অভিযান চালায়।
অভিযানের সময় কাশিপুর বাজার সংলগ্ন আমিনুল মেম্বারের ধানক্ষেতের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে মো. মিনহাজ ব্যাপারী (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হাতে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (এসকাফ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিনহাজ ব্যাপারী শার্শা থানার গোপীনাথপুর গ্রামের সানাউল্লাহ ব্যাপারীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।




















