দৌলতপুরে বিজিবির অভিযানে ১৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ আটক
- আপডেট: ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ ২০২৬) দৌলতপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় পাঞ্চ মদ আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত মদ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















