১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। অভিযানটি পরিচালিত হয় আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল (আইসিপি) সংলগ্ন সীমান্ত এলাকায়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১৬১ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৫টি পোশাক সামগ্রী, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, ৫২৪টি বিভিন্ন ধরনের ওষুধ, ১০০টি চকলেট এবং ১ হাজার ২৫৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

এ সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রায়হান (২৬) কে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে মামলার আলামতসহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

আপডেট: ০৯:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬