বেনাপোলে ক্রীড়া বিকাশের নতুন সূচনা: গঠিত হলো বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস)
- আপডেট: ০৭:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া শক্তি, ক্রীড়িয়া বল, “মাদক ছেড়ে খেলতে আয়” – এই মূল স্লোগানকে সামনে রেখে বেনাপোলে সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়ানুরাগী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রহমান চেম্বারের সানরুফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে সংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফিজুর রহমান, মোঃ শাহিন আলম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, রিপন হোসেন, পৌর কৃষকদলের সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, বেনাপোল এলাকার ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে এবং নতুন প্রজন্মকে ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহিত করতে একটি সুসংগঠিত ক্রীড়া সংস্থা গঠন অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে বিকেএস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি, যেখানে আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম এবং সদস্য সচিব হিসেবে রায়হানুজ্জামান দিপু।
এছাড়া আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ মফিজুর রহমান বাবু, বদরুজ্জামান বনি (ভেলিবল), আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন) মেহেদী হাসান (ফুটবল), কামরুজ্জামান রনি (ক্রিকেট), মোঃ আব্দুল বাসেত (ক্রীড়া বিদ)
উক্ত উদ্যোগকে বেনাপোলের ক্রীড়া জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে স্থানীয় ক্রীড়াবিদ ও যুবসমাজকে সুস্থ ও সৃষ্টিশীল পথে এগিয়ে নেবে।




















