১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল পাচার ঠেকাতে যশোর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকায় পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সম্ভাব্য পাচার ঠেকাতে যশোর সীমান্তে জনবল বৃদ্ধি, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা পাচারের অপচেষ্টা চালাতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় সদর দপ্তরের নির্দেশনায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা জোরদার করেছে।

এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরসহ যশোর জেলার শার্শা উপজেলা ও চৌগাছা উপজেলা সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিশেষ করে অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে বাড়তি নজরদারি আরোপ করা হয়েছে। পাশাপাশি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশীয় ও ভারতীয় ট্রাক ভারতে প্রবেশের সময় বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোর সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন পরিবহণে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার হতে না পারে সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক যেকোনো চলাচলের ওপরও কঠোর নজর রাখা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

জ্বালানি তেল পাচার ঠেকাতে যশোর সীমান্তে বিজিবির কড়া নজরদারি

আপডেট: ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬