১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ঝিকরগাছায় পুলিশের পৃথক দু’টি অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • /

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি গ্রামের একটি অভিযানে অংশ নেন। এ সময় লাউজানি উত্তরপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৪২)-কে তার নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পাশের পকেট থেকে একটি নীল রঙের পলিথিন জিপারে রাখা ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১ হাজার ৬৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ-০৫ মার্চ ২০২৬।

অপরদিকে একই রাতে ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া মুন্সিপাড়া এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় মোঃ পিয়ারুল্লাহর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আরিফ দফাদার (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি হাজিরালি মহিলা কলেজ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ-০৪ মার্চ ২০২৬)।

ঝিকরগাছা থানা ইনচার্জ শাহ জালাল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় পুলিশের পৃথক দু’টি অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ১০:০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬