১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ‘নাভারণ ডেয়ারি’তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ৫২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার নাভারণ বাজারে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ‘নাভারণ ডেয়ারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন যশোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে নাভারণ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ক্যাবের সদস্য আব্দুর রকিব সরদার জানান, ‘নাভারণ ডেয়ারি’ প্রতিষ্ঠানটির প্রোপাইটর আতিয়ার রহমানের দোকানে বিক্রি হওয়া দই ও ঘি পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত উপাদান এবং দইয়ের ওপর কৃত্রিম রং মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিক্রিত ঘির কোনো বিএসটিআই অনুমোদন না থাকায় তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা নগদ জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য কঠোর সতর্কবার্তা দেন। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এ অভিযানে উপস্থিত ছিলেন যশোর থেকে আসা বিশেষ টাস্কফোর্স টিম, শার্শা থানা পুলিশের দল এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ‘নাভারণ ডেয়ারি’তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট: ১০:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬