একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী বাবলা ইয়াবাসহ আটক
- আপডেট: ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৩

স্টাফ রিপোর্টার: বহু অপকর্মের হোতা, সন্ত্রাসী জগতের গডফাদার, একাধিক মামলার আসামী ত্রাস বাবলাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত বাবলার নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মণিরামপুর উপজেলার মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন ওরফে কটাআলার একমাত্র ছেলে বহু অপকর্মের হোতা, সন্ত্রাসী জগতের গডফাদার, চাঁদা, ছিনতাই ও একাধিক মামলার আসামী বাবলা রাজগঞ্জ বাজারসহ আশপাশে ও তার গ্রাম এলাকায় বেশ কিছুদিন ধরে হোলছেল ইয়াবা বিক্রি করে আসছে। এমন সংবাদে আমি ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ইয়াবা ব্যবসায়ী বাবলার পিছনে গত দুইতিন দিন ধরে লক্ষ করতে থাকি। এক পর্যায় ৪ মার্চ দুপুরের আগ থেকে বাবলার মোনাহরপুর গ্রামের বাড়ির আশপাশে কয়েক কনস্টবলকে অবস্থান করাই। দুপুর একটার দিকে মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন মাস্টারের বাড়ির পাশের ইটের রাস্তার উপর থেকে ৭৫ পিচ ইয়াবাসহ বাবলাকে আটক করে ভ্যান যোগে নিয়ে যেতে সক্ষম হই। পরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বাবলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।.মামলায় ঘটনাস্থলের পাশের বাড়ির সাগর টেইলার্স ও আবু সাঈদকে স্বাক্ষী করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির এ এস আই আনিছুর রহভান বলেন, বাবলা রাজগঞ্জ বাজারের আশপাশসহ তার বাড়ির এলাকায় অহরহ ইয়াবা বিক্রি করে যাচ্ছে। সংবাদ পেয়েই সেই থেকে আমিসহ আমার কনস্টবল নিয়ে তার পিছু লাগি। এক পর্যায় বুধবার দুপুরে তার বাড়ির পাশের রাস্তা থেকে ৭৫ পিচ ইয়াবাসহ বাবলাকে আটক করতে সক্ষম হই। বাবলাকে আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





















