১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

শার্শায় জমিজমা বিরোধে রোজাদার বৃদ্ধকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার শার্শা থানা এলাকার কাজিরবেড় গ্রামের মোঃ রুস্তম আলী (৬০) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত হওয়ার অভিযোগ করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি অভিযোগ করে জানিয়েছেন, তাকে মাটিপুকুর গ্রামের চারজন ব্যক্তি লক্ষ্য করে মারধর করেছেন।

রুস্তম আলী থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে নাভারণ বাজার থেকে রামপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। রামপুর বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে মাটিপুকুর গ্রামের মোঃ নাজমুল (৩০), মোঃ শফিক (৪৫), মোঃ নুর নবী (৩৫) ও মোঃ আশরাফুল (৩২) তার প্রতি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

অভিযোগে উল্লেখ, গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা কোনো উত্তর না দিয়ে রুস্তম আলীর জামার কলার ধরে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। পরে তারা বাঁশের লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে বেদম মারধর চালান। রুস্তম আলী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত ও থেঁতলানো জখমের চিহ্ন দেখতে পান।

রুস্তম আলী অভিযোগে উল্লেখ করেছেন, প্রধান অভিযুক্ত মোঃ নাজমুল দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তিনি জানিয়েছেন, বর্তমানে পুনরায় হামলার আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় জমিজমা বিরোধে রোজাদার বৃদ্ধকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

আপডেট: ১১:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬