১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

শার্শায় বিজিবির অভিযানে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ নারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এ আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় উৎপাদিত ১৫৯৩ পিস ইয়াবা উদ্ধার ও এক আসামিকে আটক করতে সক্ষম হয়।

আটক রুপিয়া খাতুন (৪০) সাতক্ষীরা জেলার সদর থানার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লে: কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় বিজিবির অভিযানে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ নারী আটক

আপডেট: ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬