০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে পিটিয়ে হত্যা মামলার আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরে চুরির অপবাদে মিনারুল কবির শামীম নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি মো. ইসমাইল (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটে যশোর শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে যশোরের বহুল আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলকে গ্রেফতার করা হয়। তিনি যশোর সদর উপজেলার শ্রীকান্ত নগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মিনারুল কবির শামীম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত (১৬ জানুয়ারি ২০২৬) রাতে তিনি বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে মাচার ওপর শুয়ে ছিলেন। ওই রাতেই দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানদার ও তার সহযোগীরা শামীমকে চুরির সন্দেহে আটক করে বেধড়ক মারপিট করে।

মারধরের একপর্যায়ে রাত আনুমানিক ৪টার দিকে শামীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অভিযুক্তরাই তাকে যশোর সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শামীমের বাবা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানা-এ হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে র‍্যাবের অভিযানে পিটিয়ে হত্যা মামলার আসামি আটক

আপডেট: ০৭:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬