শিরোনাম:
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৩:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ কায়বা বিওপি সদস্যরা শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




















