শিরোনাম:
বসুন্দিয়ায় মাদক ব্যবসায়ী (নাছিমা) আটক
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২

সাঈদ ইবনে হানিফ : যশোরের বসুন্দিয়ায় মাদক ব্যবসায়ী নাছিমা আক্তার নাসু (৪০)কে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২০ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় সিঙ্গিয়া রেল স্টেশনের পশ্চিম পাশে তার নিজ বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক নাছিমা বানিয়ারগাতী গ্রামের মাদক কারবারি নজরুল ইসলামের স্ত্রী। তার ছেলে জহুরুল ও একজন নেশাখোর বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকায় তাদের পরিবারটি মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
সূত্র জানিয়েছে, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আটক নাছিমা ও তার পরিবারের বিরুদ্ধে মাদক কারবারিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।




















