০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন মাদক ও চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ সূত্র জানায়, বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শার্শা সীমান্তের শালকোনা, চৌগাছা সীমান্তের হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপি সংলগ্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে ভারতীয় ১২০ বোতল উইনসেরেক্স (WINCEREX) কফ সিরাপ, ৫ বোতল এসকাফ (Eskuf) সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক, একটি মোটরসাইকেল, ১৬টি শাড়ি, একটি টু-পিস ও ৬টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পৃথক মামলার আলামত হিসেবে শার্শা,বেনাপোল ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান পণ্যসহ পাচারচক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৭:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬