চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ফেন্সিডিল ও কফ সিরাপ আটক
- আপডেট: ০৯:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল শাহজাদপুর বিওপি’র সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP এবং Eskuf Syrup জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















