০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অবশেষে স্বপ্নপূরণ-নতুন শ্রেণিকক্ষ পেল বলং হামারি উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৫৭

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বলং হামারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শ্রেণিকক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুনেন্দু বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে রঙিন পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

নবনির্মিত শ্রেণিকক্ষ উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, সোনালী ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, ভাইবোনছড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা এবং বলং হামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভি রঞ্জন ত্রিপুরা। এছাড়াও ইউএনডিপির উপজেলা ফেসিলিটেটর পিপি রাণী ত্রিপুরা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

অবশেষে স্বপ্নপূরণ-নতুন শ্রেণিকক্ষ পেল বলং হামারি উচ্চ বিদ্যালয়

আপডেট: ১১:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫