০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে জামতলা ফুটবল একাদশের জয়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ২৯৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের রামপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে জয়ী হয়েছে জামতলা ফুটবল একাদশ।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৫ টার সময় শার্শার রামপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ম্যাচে বারোপোতা ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে জামতলা ফুটবল একাদশ ফাইনালে পৌঁছায়।

খেলার শুরুতেই বারোপোতা ফুটবল একাদশ একটি গোল করে, তবে দ্বিতীয়ার্ধে জামতলা ফুটবল একাদশও একটি গোল করে। ফলে, খেলা ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে পরিণত হয়। টাইব্রেকারে দু’দলই হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ী হয় জামতলা ফুটবল একাদশ।

সেমিফাইনাল খেলায় জয়ী হওয়ার পর জামতলা ফুটবল একাদশের গোলকিপারকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল আরিফ, বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে, এবং আয়োজকদের মতে, এই ধরনের ইভেন্ট সমাজে শৃঙ্খলা ও সুশাসনের বার্তা পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে জামতলা ফুটবল একাদশের জয়

আপডেট: ০৯:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫