০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে জরাজীর্ণ বিদ্যালয়ে নতুন প্রাণ—ক্রীড়া সামগ্রী ও ৫০ হাজার টাকার সহায়তায় বদলে যাচ্ছে চিত্র

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১১৯

খাগড়াছড়ি প্রতিনিধি।। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিশুদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম। সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা সদরের পূর্ব শালবন আদর্শ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। একইসঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য প্রদান করেন নগদ ৫০ হাজার টাকার সহায়তা।

দুপুরের রোদ উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছিল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। ছোট্ট শিক্ষার্থীরা হাতে নতুন ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন র‌্যাকেট ও নানা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে ভরে ওঠে। আনন্দে ভাসতে ভাসতে তারা প্রতিশ্রুতি দেয়,পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সমান মনোযোগ দেবে।

সহায়তা প্রদানকালে মো. মাহাবুব আলম বলেন,“শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ তৈরি করা আমাদের অঙ্গীকার। শুধু বই-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তারা হবে সুস্থ, সবল ও সৃজনশীল নাগরিক।” তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁরা জেলা পরিষদ সদস্যের এই উদ্যোগকে শিক্ষাঙ্গনের জন্য একটি অনুকরণীয় উদাহরণ বলে উল্লেখ করেন।

শিক্ষক ও অভিভাবকরা জানান, এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়,এটি শিক্ষার্থীদের মনোবল, আত্মবিশ্বাস ও আগ্রহকে বহুগুণে বাড়িয়ে তুলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সামগ্রীর মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
সেদিন বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আবহ—শিশুদের উচ্ছ্বাস, শিক্ষকদের কৃতজ্ঞতা এবং অতিথিদের আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে সবার জন্য স্মরণীয় এক দিন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জরাজীর্ণ বিদ্যালয়ে নতুন প্রাণ—ক্রীড়া সামগ্রী ও ৫০ হাজার টাকার সহায়তায় বদলে যাচ্ছে চিত্র

আপডেট: ০৪:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫