শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১৮৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবকদলের এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট-২০২৫) বিকাল ৫টায় শার্শা উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিপন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ।
আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো. সাজেদুর রহমান সবুজ, মেহেদী হাসান জনি, আবু বক্কর সিদ্দিকী মিলন, ইকরাজ হোসেন রাজ, এস. এম. আব্দুল হক, তৌহিদুল ইসলামসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি।
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করে আগামী যে কোন আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
সভায় শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















