শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু অপহরণ মামলাসহ ৬ আসামি গ্রেফতার
- আপডেট: ০২:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২২৪

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু অপহরণ মামলার এজাহারভুক্ত এক আসামিসহ পরোয়ানাভুক্ত মোট ছয় আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) শার্শা থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম।
অভিযানে অংশ নেন এসআই এসএম কামরুল ইসলাম, এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক, এএসআই মোঃ আবুল কাশেম, এএসআই মোঃ আরিফ হোসেন ও এএসআই মোঃ অহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানে গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন: পান্না লাল বাসফোর (জিআর-০৯/২১), নাভারণ রেল বাজারের মৃত বিজয় বাসফোরের ছেলে, মোঃ আঃ আলীম (জিআর-১৪৮/১২), মহিষা গ্রামের মৃত শহীদ আলী মোড়লের ছেলে, মোঃ শাকিব (শ্রীনগর থানা মামলা নং-২০(০২)২৫), নাভারণ রেল বাজারের মোঃ শাহ আলমের ছেলে, মোঃ মনিরুল হক (সিআর-২৬১/২১), অগ্রভূলাট (উত্তর পাড়া) মোঃ রেজাউল হকের ছেলে, মোঃ সাহেব আলী (সিআর-৮৭/২৪), চটকাপোতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় দায়েরকৃত শার্শা থানার মামলা (নং-২২, তারিখ: ২৯/০৭/২০২৫) অনুযায়ী এজাহারভুক্ত আসামী সাইম আহম্মেদ ওরফে সানি (২০)কে বাগআঁচড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় সে বাগুড়ী গ্রামের মো. মাজাহারুল ইসলামের ছেলে।
আটকৃত সকল আসামি যশোর জেলার শার্শা থানার বাসিন্দা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















