রাজগঞ্জে সাংবাদিক এরশাদ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ
- আপডেট: ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ১৫৬

বি.এম বিল্লাল হোসেন,রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সাংবাদিক এরশাদ আলী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০৫ আগস্ট) দিবাগত রাত আড়াই দিকে খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের নিজবাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
জানা গেছে, মরহুম এরশাদ আলী বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুম এরশাদ আলী রাজগঞ্জ বাজারের একজন স্টুডিও ব্যবসায়ী এবং দৈনিক গ্রামের কাগজের খেদাপাড়া প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন, বন্ধু মহল রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার (০৬ আগস্ট) জোহর বাদ স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নামাজে খেদাপাড়া, হেলাঞ্চী, কৃষ্ণবাটি এবং রাজগঞ্জের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সহকর্মী সাংবাদিকবৃন্দ, মুসল্লি ও তার আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।



















