০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত — শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৮১

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। আলোচনায় বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতান্ত্রিক চেতনাকে উজ্জীবিত করার একটি অনন্য অধ্যায়। এই দিনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির বুকে অমর হয়ে আছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানা (ওসি) মো. রাসেল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম নুরুজ্জামান

এবং শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

শার্শায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত — শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: ০৪:৩৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫