০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৯৭

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় একরাতে একই বাড়ি থেকে বাছুরসহ ৪টি গরু চুরি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ফসিয়ার রহমানের বাড়ি থেকে ২টি ফ্রিজিয়ান জাতের গাভী ও উক্ত গাভীর বড় ২টি বাছুর গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে গরুর মালিক ফসিয়ার রহমান জানান যে, গভীর রাতে জেগে প্রতিদিনের মত গত রাতেও গোয়ালের গরুর দিকে নজরদারি করতে গিয়ে তালা ভেঙে গরু চুরি হয়েছে দেখে সবাইকে ডাকাডাকি করলে টহল পুলিশ উপস্থিত হয়েছিল। কিন্তু কোন ফল পাওয়া যায়নি। চুরি হওয়া ৪টি গরুর দাম আনুমানিক ৪ লক্ষ টাকা। ফসিয়ার রহমান আরও জানান, গরু চুরির বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে বাঘারপাড়া থানার ওসির নম্বরে যোগাযোগ করলে তিনি জানান যে, গরুর মালিক কোন লিখিত অভিযোগ করেননি। ফোনে জানালে ভিটাবল্যা পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি

আপডেট: ০৯:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫