ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বেনাপোলে সাংবাদিক সংস্থার দোয়া মাহফিল
- আপডেট: ০১:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১১৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বেনাপোলের গোলদার ম্যানসন মার্কেটস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার। পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মুননাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক দিনকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোঃ মিলন খান, নিউজ টোয়েন্টি ওয়ান আইপি টিভির যশোর জেলা প্রতিনিধি ও বিডি খবর পত্রিকার বার্তা সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাধন, সংস্থার উপদেষ্টা শরিফুল আলম নয়ন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নয়ন হালদার, ডাঃ এনামুল কবীর, বাদল আলী, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, মেহেদী হাসান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, মানুক হোসেন, আবু সাইদ, হাবিবুর রহমান, মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন আহমেদ, জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।
আলোচনা শেষে নিহতদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস।
















