০২:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চাঁদা দাবির অপপ্রচার: ইউএনও বরাবর সাংবাদিকের লিখিত অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৩৪৪

নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বায়োলজি) ও সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাঁদা দাবির অভিযোগ কারীদের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।

আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ১১টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে মাস্টার আশরাফুজ্জামান বাবু উল্লেখ করেন, একজন শিক্ষক ও সমাজসেবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম, অপরাধ এবং দুর্বলতার বিরুদ্ধে সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতামূলক কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গদখালি ইউনিয়নের বেনেয়ালি গ্রামে এক কিশোরীকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলার সংবাদ তুলে ধরেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে একজনের পিতা মোঃ মিন্টু তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ২ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হন।

তিনি বলেন, “মিথ্যা অভিযোগের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যেটি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় এবং পরবর্তীতে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।”

মাস্টার আশরাফুজ্জামান বাবু আরও দাবি করেন, “আমি কখনোই কোনো ধরনের চাঁদা দাবি করিনি। বরং একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে আমি কেবল সত্য উদঘাটন ও প্রচারে সক্রিয় থেকেছি। এই অপপ্রচার একটি সুপরিকল্পিত মানহানিকর ষড়যন্ত্র।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যারা এই ধরনের মিথ্যা অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপচেষ্টায় লিপ্ত না হতে পারে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মাস্টার আশরাফুজ্জামান বাবু তাঁর আবেদনের অনুলিপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী, ইউএনও কার্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরসমূহে প্রেরণ করেছেন। তিনি বলেন, “যদি অভিযুক্তরা তাদের অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে না পারে, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

এদিকে, ঘটনার পর থেকে শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের অনেকেই মাস্টার আশরাফুজ্জামান বাবুর পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই এই অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মাস্টার আশরাফুজ্জামান বাবু একজন শিক্ষক ছাড়াও “সেবা” নামক একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং “ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব”-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তার উদ্যোগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ইউএনও ভুপালী সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

চাঁদা দাবির অপপ্রচার: ইউএনও বরাবর সাংবাদিকের লিখিত অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট: ০৩:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫