০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শায় এসএসসি কৃতীদের সংবর্ধনা, ১৬৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১২২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএম শাখির উদ্দিন ও একাডেমিক সুপারভাইজার মো. নুরুজ্জামান।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন ছেলে এবং ৯৪ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই কৃতী শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাদের সাফল্যে আমরা গর্বিত। শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে আলোকিত সমাজ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।”

Please Share This Post in Your Social Media

শার্শায় এসএসসি কৃতীদের সংবর্ধনা, ১৬৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক

আপডেট: ১১:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫