০১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনার ১০ দিন পর না ফেরার দেশে নিজামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান কালাম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১২১

নিজস্ব প্রতিবেদক: শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

ঢাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১০দিন পর শনিবার (১৯ জুলাই) ভোর ৬টায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত।

তাহমীদ জানান, গত ৮জুলাই সকালে মোটরসাইকেলে করে বাড্ডা থেকে মিরপুর যাওয়ার পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দুর্ঘটনার শিকার হন তার বাবা। সেসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়েছিলেন তিনি। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওই দিনই তার মাথায় জরুরী অস্ত্রোপচার করা হয় এবং আইসিইউতে রাখা হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও তার অবস্থার উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আবুল কালাম আজাদ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা। তিনি সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে কালাম রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে গেলে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

সড়ক দুর্ঘটনার ১০ দিন পর না ফেরার দেশে নিজামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান কালাম

আপডেট: ০৮:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫