০১:১১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শা ও চৌগাছা সীমান্তে বিজিবি’র কঠোর অভিযান: মাদকদ্রব্যসহ ১৯ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / ১০৬

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আবারও সাফল্য পেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর পৃথক টহলদল শনিবার (১৯ জুলাই-২০২৫) কাশিপুর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, জিন্স প্যান্ট, টি-শার্ট, চকলেট, সনপাপড়ী, ঔষধ, জিরা, এলাচ, পান মসলা, বিভিন্ন খাদ্য সামগ্রী ও কসমেটিক্স পণ্য। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযানে উল্লেখযোগ্য সফলতা এসেছে।”

তিনি আরও বলেন, “আটককৃত পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”

সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

শার্শা ও চৌগাছা সীমান্তে বিজিবি’র কঠোর অভিযান: মাদকদ্রব্যসহ ১৯ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫