১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১৪ পরিবারকে ঘর করে দিল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৯৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে সংঘর্ষের জেরে আগুনে পুড়ে যাওয়া ১৪টি ঘরবাড়ি পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গত ২২ মে, যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামে অজ্ঞাত ব্যক্তিদের হামলায় অন্তত ১৪টি পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর নিঃস্ব হয়ে পড়া এসব পরিবার যখন দিশেহারা, তখন এগিয়ে আসে সেনাবাহিনী। ঘরবাড়ি পুনঃনির্মাণের পাশাপাশি দেওয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই পুনঃনির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর মঙ্গলবার (১৫ জুলাই-২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর ও ১০ হাজার করে টাকা প্রদান করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম ইমদাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নুরে আলম সিদ্দিকী, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, সহ অন্যান্য কর্মকর্তা ও জন প্রতিনিধিগন।

স্থানীয়দের অনেকে জানান, সেনাবাহিনী না থাকলে এত দ্রুত ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না। ক্ষতিগ্রস্ত পরিবারের একজন বলেন, “ঘর হারিয়ে যখন দিশেহারা, তখন সেনাবাহিনীর এ সহায়তা আমাদের নতুন করে বাঁচতে শেখাল।”

এখন এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১৪ পরিবারকে ঘর করে দিল সেনাবাহিনী

আপডেট: ১২:০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫