১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ২৪২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বড় ধরনের চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাত লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় সোমবার (১৪ জুলাই-২০২৫) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় তৈরি শাড়ি, থ্রীপিস, কম্বল, চকলেট, আমুল কুল জুস, ফুসকা, স্পোর্টস বুট, সিল্কী পাউডার, বিভিন্ন ধরনের ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক (সাত লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এই অভিযানের অংশ হিসেবে আজকের জব্দকৃত পণ্যসমূহ উল্লেখযোগ্য সাফল্য বলেই বিবেচিত হবে।”

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ দ্রুত কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠিয়ে ধ্বংস করা হবে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫