শিরোনাম:
নানা বাড়ি যাওয়া হলো না আয়েশার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৫:৪২:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ১২৭

নুরতাজ আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা বাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল। গত বুধবার বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হয় আয়েশা।
প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল বলেন, বুধবার বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে একটি নৌকা কয়েকজন যাত্রী ও মালামাল নিয়ে দশ রশিয়া বাজার যাচ্ছিল। এ সময় বৈরী আবহাওয়ায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। মাঝি ও যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পদ্মায় ডুবে নিখোঁজ হয় শিশু আয়েশা।
এরকম নৌকা ডুবির ঘটনা প্রায় ঘটে থাকে বলে জানা গেছে।






















