রামুতে বিজিবি’র পৃথক অভিযানে ১৫,১৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
- আপডেট: ১২:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ৩৮৪

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে পৃথক দুটি অভিযানে ১৫ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত দুইজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহল দল কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে।
একইদিন সকালে পৃথক আরেক অভিযানে হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়।
বিজিবির সূত্র বলেন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।






















