কক্সবাজারে বিজিবি’র অভিযানে নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী আটক
- আপডেট: ১২:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ২৭২

নিজস্ব প্রতিবেদক: বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপির আভিযানিকদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে হাজমপাড়া নামক স্থান থেকে ৯০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়েছে।
রেজুআমতলী বিওপি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল হাজমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আটক দুই নারী ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং অবৈধভাবে মাদক পরিবহন করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় বিজিবির আভিযানিক দল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইয়াবা ট্যাবলেটগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
বিজিবি সূত্রে আরো জানানো হয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকা থেকে মাদক পাচারের চেষ্টা প্রতিরোধ করতে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।























