০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৭১

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, কম্বল, তৈরী পোশাক, কিশমিশ, মলম, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার মাসিলা, আন্দুলিয়া, ধান্যখোলা বিওপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট (তিন লক্ষ সাতান্ন হাজার সাতশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, কম্বল, তৈরি পোশাক, কিশমিশ, মলম, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ সাড়ে তিন লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৭:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫