০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৭২

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি-পিস কম্বল, তৈরী পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

১৭ ফেব্রুয়ারী সোমবার পাঁচপীরতলা, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ সর্বমোট (তিন লক্ষ সাত হাজার) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি পিচ, কম্বল, তৈরী পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃতরা হলেন যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ মোবারক হোসেন (৪৫) ও শার্শা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে মোঃ শাহিদ হাসান (২৫)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, ফেন্সিডিলসহ আটককৃত দুই আসামিকে পৃথকভাবে শার্শা ও চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ আটক-২

আপডেট: ০৮:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫