১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্তে নয় লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২২৮

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০২ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, কম্বল, কিশমিশ, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

০৯ ফেব্রুয়ারি রবিবার ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোষ্ট, বোনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা ০২ জন আসামীসহ সর্বমোট (আট লক্ষ তিরানব্বই হাজার চারশত সত্তর) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, কম্বল, কিশমিশ চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

ফেন্সিডিলসহ আটককৃত দুই আসামি হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০) ও মৃত হাফিজুর রহমানের ছেলে ইমন হোসেন (১৯)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, আটককৃত আসামি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্তে নয় লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক-২

আপডেট: ০৮:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫