১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র হাতে গাঁজা ও ইয়াবাসহ এক মাদককারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৪৬

নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী এবং তৈরি পোশাক, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার ০৪ ফেব্রুয়ারী আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট (চল্লিশ হাজার নয়শত ষাট) টাকা মূল্যের অভিনব কায়দায় বহনকৃত ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী এবং তৈরী পোশাক, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত আসামি মোঃ রাব্বি ইসলাম (২৩), যশোর পৌর শহরের আনসার ক্যাম্প এলাকার আব্দুল আজিজের ছেলে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, আটক আসামিকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র হাতে গাঁজা ও ইয়াবাসহ এক মাদককারবারি আটক

আপডেট: ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫